ক্যাটাগরি
- খবরাখবর (1)
- জীবনযাত্রা (4)
- তথ্য ও প্রযুক্তি (2)
- প্রবন্ধ/নিবন্ধ (2)
- ফিচার (2)
- বাংলাদেশ (2)
- বিবিধ (3)
- বিভাগবিহীন (1)
- মিডিয়া (1)
- শিক্ষা ও ক্যারিয়ার (2)
Category Cloud
কারেন্ট ইস্যু ফোরামের পরীক্ষামূলক সংস্করণ চালু
চালু হলো কারেন্ট ইস্যু ফোরামের পরীক্ষামূলক সংস্করণ। দেশের বাংলা ফোরামগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জনের প্রত্যয় নিয়ে
চালু হলো এ ফোরাম। এ ফোরামটি হবে বিশেষত শিক্ষা, ক্যারিয়ার ও সাধারণ জ্ঞান সংক্রান্ত। তবে রাজনীতি অর্থনীতিসহ সকল বিষয়ই থাকবে এতে। পরীক্ষামূলকভাবে শুরু হলেও ফোরাম সদস্যদের পরামর্শ ও মতামত নিয়ে খুব শিগগিরই এটি একটি জনপ্রিয় ফোরামে পরিণত হবে- এমনই প্রত্যাশা ব্যক্ত করেছে কারেন্ট ইস্যু কর্তৃপক্ষ। ফোরামটির ঠিকানা www.currentissuebd.com/forums
Posted in তথ্য ও প্রযুক্তি
শব্দবহুল সড়কের পাশে বাড়ি হৃদরোগের ঝুঁকি বাড়ায়
জুবায়ের হুসাইন
হরদম যানবাহন চলা কোনো ব্যস্ত সড়কের পাশে বাসস্থান হলে আপনি সাবধান। শব্দবহুল সড়কের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা হৃদরোগে বেশি আক্রান্ত হয়। সে তুলনায় নিরিবিলি এলাকার মানুষ তুলনামূলকভাবে অনেক নিরাপদ। ব্যস্ত সড়ক মানেই যানবাহনের যান্ত্রিক গর্জন ও ভেঁপুর শব্দ। এ শব্দে হৃদরোগের ঝুঁকি বাড়ে বলে নতুন এক গবেষণায় জানা গেছে। সুইডিশ মেডিকেল ইউনিভার্সিটি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা এ গবেষণা চালান। এপিডেমিওলজি সাময়িকীর সর্বশেষ সংখ্যায় এ গবেষণার ফলাফল জানানো হয়।
গবেষণায় নেতৃত্ব দেন গোরান পারশাগেন। তিনি বলেন, স্টকহোমের আবাসিক এলাকার এক হাজার ৫৭১ জন বাসিন্দার ওপর এ গবেষণা চালানো হয়। এসব বাসিন্দা ১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়। তাদের শারীরিক অবস্থা একই এলাকায় শান্ত পরিবেশে বাস করা বাসিন্দাদের সঙ্গে তুলনা করা হয়। গবেষণায় পরীা চালানো ব্যক্তিদের প্রত্যেকের ঠিকানা আলাদাভাবে শনাক্ত করা হয় এবং তাদের বাসস্থানের আশপাশে শব্দের মাত্রা খতিয়ে দেখা হয়। গবেষকরা জানান, বায়ুদূষণ ও অন্যান্য শব্দ এসব ব্যক্তির হৃদরোগের কারণ কি না তাও খতিয়ে দেখা হয়। কিন্তু পরে তা সংগত কারণেই বাদ দেওয়া হয়। গবেষণায় দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে যারা বাস করে, তাদের হৃদরোগের ঝুঁকি ৪০ শতাংশ বেশি। শব্দের মাত্রা সাধারণত ৫০ ডেসিবল থাকলে তা স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। যানবাহনে ভরপুর সড়কে শব্দের মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবলের মধ্যে ওঠা-নামা করে।
পারশাগেন বলেন, ‘সড়ক থেকে আসা যানবাহনের শব্দের কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে- এ তথ্যকে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত করতে আরও গবেষণার প্রয়োজন। তবে আমাদের এ গবেষণায় অন্যান্য গবেষণার সমর্থন রয়েছে। আর তাতে দেখা গেছে, যানবাহনের শব্দের কারণে হৃৎপিণ্ডে তিকর প্রভাব পড়ে।’ সূত্রঃ লাইভ সায়েন্স
Posted in বিভাগবিহীন
চাইপুর’স এর তত্ত্ব মেলা
আসার পথে দেখলাম প্রেসকাব মোড়ে চাইপুর’স একটা টং স্টল নিয়ে বসেছে। কাছে গিয়ে দেখলাম বড় ব্যানারে লেখা ‘চাইপুর’স শিক্ষা ও তত্ত্ব মেলা”। হ্যাঁ পাঠক তত্ত্ব মেলাই লেখা দেখলাম । বললাম ‘ভাই আপনারা কি তত্ত্ব বিলাচ্ছেন?’ ‘আমরা দিচ্ছি মাত্র একশ টাকা দিয়ে ভর্তির অপূর্ব সুযোগ···’
বললাম ভাই তার সাথে তত্ত্বের ব্যাপার খানা কি ? বলতে লাগল ‘সাড়ে চার হাজার টাকার স্পোকেন ইংলিশ কোর্স রমজান উপলক্ষে মাত্র আঠারোশ টাকায়···’
বললাম ফ্রি দাও সমস্যা নেই কিন্তু সাথে কি তত্ত্ব দিবা তোমরা··· অর্থ, সমাজ নাকি ধর্ম তত্ত্ব। এতক্ষণে বুঝল। ভাই আসলে লিখতে দিছিলাম ওরা ভুল করছে। বোঝেনই তো ওদের শিক্ষাদীক্ষার বেহাল অবস্থা সম্পর্কে। বুঝলাম যারা ব্যানার লিখে তাদের জ্ঞানবুদ্ধি কম তাই বলে তোমরা জ্ঞানশূণ্য হবা··· Continue reading
গার্মেন্টস ফ্যাক্টরি ভাংচুর, অগ্নিসংযোগ : কয়েকটি পরামর্শ
নিজাম উদ্দিন মাহমুদ
গার্মেন্টস ফ্যাক্টরীতে ঘটে যাওয়া কয়েকটি নৈরাজ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসী এবং সারা বিশ্বের জনগণ দেখতে
পেয়েছে। কীভাবে আমাদের দেশের প্রধান রপ্তানিখাত গার্মেন্টস ফ্যাক্টরিতে জঘন্যতম ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে। চোখের সামনে পুড়ে ছারখার হয়ে গেছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি, উৎপাদিত পোষাক ও কাচামাল। মালিক যেমনিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি রুটি-রুজির পথ বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক আজ বেকার। মা-বাবা, বৌ-বাচ্চা নিয়ে অনাহারে অর্ধাহারে নিদারুন কষ্টে জীবন যাপন করছে তারা। গার্মেন্টস কর্মীদের নামে যে নৈরাজ্য সংঘঠিত হলো সেই আন্দোলনের সময় গার্মেন্টস কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট কোন দাবি নিয়ে আন্দোলনের কোন ব্যাপারই ছিলনা। Continue reading
Posted in প্রবন্ধ/নিবন্ধ
Tagged গার্মেন্ট, পোষাক, ফ্যাক্টরি, বাংলাদেশ, বাঙলাদেশ, Bangladesh, Factory, Garments
নির্মল বাতাসে আয়ু বাড়ে
মানুষের আয়ুর সঙ্গে বাতাসের সম্পর্ক দুই ধরনের- ইতিবাচক ও নেতিবাচক। দূষিত বাতাসের কারণে আয়ু কমে। অন্যদিকে নির্মল বাতাসে আয়ু বাড়ে। সাম্প্রতিক এক গবেষণায় এর সত্যতা মিলেছে। বায়ুদূষণ কমিয়ে আনায় যুক্তরাষ্ট্রে গত দুই দশকে নগরবাসীর গড় আয়ু পাঁচ মাস বেড়েছে। ব্রিংহাম ইয়াং এবং হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ এক গবেষণার ওই ফলাফল প্রকাশিত হয়। বাতাসের মান উন্নয়নে যে মানুষের আয়ু বাড়ানো সম্ভব, তার তথ্যপ্রমাণ-সমৃদ্ধ এটাই প্রথম গবেষণা।
১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়াশিংটনসহ ৫১টি মহানগরে বাতাসের মান ও আয়ুর তুলনামূলক পর্যালোচনা করে গবেষকরা এ সিদ্ধান্তে পৌঁছান। তবে গবেষকরা জানান, আয়ু বৃদ্ধিতে আরও নানা বিষয় কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে জনসংখ্যা, আয়, শিক্ষা, অভিবাসন, জনসংখ্যাতত্ত্ব, ধূমপান প্রভৃতি। এসবের ভিত্তিতে তাঁরা এ সিদ্ধান্তে পৌঁছান যে নির্মল বাতাস শহরবাসীর আয়ু উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেয়। Continue reading
ক্যারিয়ার সুবিধা
পদের নাম : সাব এডিটর
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক/সাতকোত্তর
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার পরিচালনা, সাধারণজ্ঞানে দক্ষতা
বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে
আগ্রহীরা অতিসত্ত্বর যোগাযোগ করুন। ফোন : ০১৯১১৮৯৫৯৬৮ অথবা মেইল করুন: info@currentissuebd.com
Posted in শিক্ষা ও ক্যারিয়ার
Tagged ইস্যু, কারেন্ট, ক্যারিয়ার, সম্পাদক, সহ-সম্পাদক
২৯তম বিসিএস বাছাই পরীক্ষার প্রশ্নসমাধান
সেট নম্বর -০২
১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
- ১৯২১ সালে।
২. বাংলাদেশে কয়টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
- ৩৪ টি (নোট: মূলত ৩১টি)
৩. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
- লর্ড কার্জন
৪. বাংলাদশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
- সেন্ট মার্টিন
৫. আই, এল, ও-র সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা Continue reading
Posted in শিক্ষা ও ক্যারিয়ার
জেগে উঠেছে কাউনিয়ার কৃষক পল্লী
মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর) থেকে : জেগে ওঠেছে রংপুরের কাউনিয়ার কৃষক পল্লী। কাক
ডাকা ভোরে কৃষক পরিবারে হৈ চৈ পড়ে যায়। লাঙ্গল-জোয়াল কাঁধে নিয়ে বেড়িয়ে পড়ছে কৃষকরা। কয়েক দিন আগের খরায় হাত-পা গুটিয়ে বসে থাকা কৃষকরা শ্রাবণে মাঝারী বর্ষণে আমন চাষে কোমর বেধে লেগে পড়েছে। এদিক ওদিক তাকাবার সময় পর্যন্ত নেই তাদের।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা আমন চাষে ব্যস্ত সময় পার করছে। শ্রাবণের মাঝা মাঝি সময়ে বৃষ্টিপাত হওয়ায় ফাটল ধরা জমিতে পানি জমেছে। কৃষকরা মহা আনন্দে আমন চারা রোপন করছে। যে সমস্ত কৃষক আগে শ্যালো মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে জমিতে আমন চারা রোপন করেছিল তারা জমিতে রাসায়নিক সার প্রয়োগ করেছে। Continue reading
ই-মেইলে নতুন ভাইরাস
ই-মেইলের মাধ্যমে নতুন একটি ভাইরাস ছাড়া হচ্ছে। Life is beautiful শিরোনামে দৃশ্যত
অক্ষতিকারক ই-মেইল হিসেবে এটি আসে। আপনার মেইল বক্সে এ ধরনের কোনো কিছু দেখেন, তবে কোনো অবস্থায় সেটি ওপেন করবেন না এবং সাথে সাথে ডিলেট করে ফেলুন। ওপেন করা হলে আপনার মনিটরের স্ক্রিনে লেখা ভেসে উঠবেঃ ‘অনেক দেরি হয়ে গেছে, জীবন আপনার জন্য আর সুন্দর নয়।’
আপনি সাথে সাথে আপনার কম্পিউটারের সব কিছু হারিয়ে ফেলবেন এবং যে ব্যক্তি এটি আপনার কাছে পাঠিয়েছে, সে আপনার নাম, ই-মেইল ও পাসওয়ার্ড পেয়ে যাবে। সম্প্রতি ভাইরাসটি ছাড়া হয়েছে বলে মাইক্রোসফট ও নর্টন জানিয়েছে। ইন্টারনেট।
জীবনে আসুক সুখানুভূতি
মো. বাকীবিল্লাহ
সবাইতো সুখী হতে চায়………….। সেই বিখ্যাত গান। কিন্তু ক’জনইবা সুখী হয়?
আসলেই, সবাই চায় সুখী হতে। কিন্তু জীবনের নানা টানাপোড়েনের মধ্যে সুখ জিনিসটি অনেকের অধরাই থেকে যায়। সুখ থাকে সুখের জায়গায়। আর জীবন এগিয়ে যায় তার নিজস্ব গতিতে।
সুখ একটি মানসিক অবস্থার নাম, যা ইতিবাচক চিন্তার মাধ্যমে অর্জন করা যায়। আর মানসিক অবস্থা নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার ওপর। যেমন ধরুন, আপনার অফিস। সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে যদি আপনার সম্পর্ক ইতিবাচক না হয় তাহলে পুরো অফিসটাকেই মনে হবে কারাগারের মতো। যাই হোক, সবাই সুখের পেছনে ছুটছে, আমরাও ছুটছি। সুখ আমাদের অর্জন করতেই হবে। আসুন, জেনে নেই জীবনকে সুখময় করে তোলার কয়েকটি টিপ্স। Continue reading